• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

কক্সবাজার সদর মডেল থানার বড় সাফল্য: ৯২ হাজার পিস ইয়াবাসহ বাসের হেল্পার আটক, স্লিপার কোচ জব্দ

কক্সবাজার প্রতিনিধি। / ৯১ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কক্সবাজার, ১১ জুলাই ২০২৬: কক্সবাজার জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে সদর মডেল থানা। ৯২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি স্লিপার কোচ জব্দ করা হয়েছে এবং বাসের হেল্পারকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে বিশেষ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচ থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে গাড়ির স্লিপিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৯২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে জড়িত থাকার অভিযোগে গাড়ির হেল্পার মোঃ শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি জব্দ করা হয়।
ঘটনার সময় গাড়ির চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd