• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

​৪ বছর পর র‍্যাবের জালে টেকনাফের পলাতক আসামি

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার বছর ধরে পলাতক থাকা এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলার চার বছর ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি মো. জামাল হোছন (৩০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল হোছন টেকনাফ উপজেলার পশ্চিম গোদারবিল (৬ নম্বর ওয়ার্ড) এলাকার সৈয়দ হোছন ওরফে সৈয়দ আহম্মদের ছেলে।
র‍্যাব জানায়, জামাল হোছনের বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd