• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ১৬৪ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পাবলিক ইউনিভার্সিটি-মেডিকেল-ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে গতকাল রবিবার (৩১ মে) ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘টুগেদারনেস্ ফর গ্রেটার চেঞ্জ’।

সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জামশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সাঈদুল ইসলাম সাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা (গ ইউনিট) বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী এম. শাহীনুর রহমান, মেডিকেল ভর্তি বিষয়ে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রমজান আলী, বিজ্ঞান (ক ইউনিট ও ইঞ্জিনিয়ারিং) বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফাহিম আবরার সায়্যীদ এবং মানবিক (খ ইউনিট) বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম গাইডলাইন প্রদান করেন।
অনুষ্ঠানে সফলতার গল্প শোনান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসিম উদ্দিন, কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপস পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ ফয়সাল ফারুক, লামা উপজেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ রাশেদুল হক রাশেল এবং কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তাদের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd