• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

পাকিস্তানে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক। / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইসলামাবাদ, ৩ মার্চ ২০২৬: পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসলামাবাদসহ লাহোর ও করাচির কনস্যুলেটগুলোতে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। এই স্থগিতাদেশ আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশজুড়ে চলমান অস্থিরতা ও বিক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রোববার (১ মার্চ) করাচির মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হন। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।
এ ঘটনার পর থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতের কারণ হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা ও আমেরিকান সিটিজেন সার্ভিসের সব অ্যাপয়েন্টমেন্ট এই সময়ের মধ্যে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপডেট অনুসরণ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে ভিসা ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, করাচির ঘটনায় নিহতদের সংখ্যা বিভিন্ন সূত্রে ১০ থেকে ২২ জন পর্যন্ত বলা হচ্ছে, এবং আহতের সংখ্যা ৫০-এরও বেশি। এই অস্থিরতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রভাব পরবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd