• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক

আওয়ামী লীগ নেতাকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক। / ১০২২ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার।
নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাব হোসেন আকন্দকে মারধরের অভিযোগে শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।
শামীম হোসেন সিংড়া উপজেলা যুবদলের সদস্য এবং ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় নীতিপরিপন্থী কর্মকাণ্ড ও নানা অনাচারের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে যেকোনো অপকর্মে জড়িত হলে তার দায়দায়িত্ব দল গ্রহণ করবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিংড়ার ছাতারদীঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে শামীম হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক আলতাব হোসেন আকন্দের ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কিছু সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে আট বছর আগের একটি পুরোনো ঘটনার প্রতিশোধের বিষয় জড়িত থাকতে পারে, যেখানে আলতাব হোসেন আকন্দের নির্দেশে শামীম হোসেনকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ ছিল। তবে যুবদলের বহিষ্কার আদেশে এসব বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd