• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক

গোপালগঞ্জ সদরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশু ও দুই আনসার সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬


গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ দুই আনসার সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল বলে জানা গেছে। হঠাৎ দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণের ফলে ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন— আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী শিশু আমেনা খানম।
কেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা দূর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, বিস্ফোরণের পরও ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে ভোটের আগের রাতে (১১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বলে পুলিশ ধারণা করছে।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd