• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ “শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার, কোস্ট গার্ড জব্দ করল ৬৬০ বস্তা”

কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী হলেন সাবেক মেয়র সরওয়ার কামাল

কক্সবাজার প্রতিনিধি। / ৭৭ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬


কক্সবাজার, ১৬ মার্চ ২০২৬ (বিশেষ প্রতিনিধি): আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সাবেক মেয়র জননেতা সরওয়ার কামালকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, সরওয়ার কামালকে এই পদে প্রার্থী ঘোষণা করে।তিনি পৌরসভার সাবেক মেয়র হিসেবে এলাকায় পরিচিত মুখ এবং বিভিন্ন সময়ে নাগরিক ফোরামের প্ল্যাটফর্ম থেকেও নির্বাচনে অংশ নিয়েছেন।
সরওয়ার কামালের মনোনয়নের বিষয়টি জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সঞ্চার করেছে। দলীয় সূত্র জানিয়েছে, তিনি পৌরসভার উন্নয়ন, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের সেবামূলক কাজকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন।

উল্লেখ্য, কক্সবাজার পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং বিস্তারিত তফসিল এখনও ঘোষণা করা হয়নি, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। সরওয়ার কামালের মনোনয়নের ফলে এই নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

জামায়াত নেতৃত্ব জানিয়েছে, সরওয়ার কামালের নেতৃত্বে পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd