• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

অন্ধ্রপ্রদেশে আরও এক বাংলাভাষী মুসলিম শ্রমিকের পিটুনিতে মৃত্যু, মুক্তিপণ দাবির অভিযোগ

নিউজ ডেস্ক। / ২২৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কমারোলু (কোমারলু) এলাকায় গত বুধবার রাতে (২২ জানুয়ারি ২০২৬) এক বাংলাদেশি মুসলিম পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মঞ্জুর আলম লস্কর (৩২), বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকার রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে।
পরিবারের অভিযোগ অনুসারে, মঞ্জুর প্রায় ১০ বছর ধরে কমারোলুতে জরি (embroidery) শ্রমিক হিসেবে কাজ করছিলেন। স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী দলের লোকজন তাকে চুরির অপবাদ দিয়ে আটকে রাখে এবং ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হুমকি দেয়। তারা মুক্তির বিনিময়ে ২৫-৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে ফোন করে। পরিবার টাকা না দেওয়ায় বা দিতে না পারায় তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঞ্জুরের দেওর গিয়াসউদ্দিনসহ স্বজনরা অভিযোগ করেছেন যে, অপহরণের পর অপহরণকারীরা ফোন করে টাকা দাবি করে এবং পরে খবর আসে যে তাকে মেরে ফেলা হয়েছে। তারা এ ঘটনাকে ভাষাগত ও ধর্মীয় পরিচয়ের কারণে টার্গেট করা বলে মনে করছেন।
এ ঘটনা সাম্প্রতিক সময়ে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা ও ‘বাংলাদেশি’ সন্দেহে আক্রমণের ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। ওড়িশা, ঝাড়খণ্ড, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে এমন ঘটনা ঘটেছে।
পুলিশ এখনও ঘটনার তদন্ত শুরু করেছে কি না বা কাউকে গ্রেফতার করেছে কি না সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিবার মরদেহ বাড়িতে আনার চেষ্টা করছে এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
এ ধরনের ঘটনা বাংলাভাষী মুসলিম শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd