মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে নির্বাচনি প্রচারণার মিছিলকে ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে একটি মিছিল কামারখাড়া এলাকায় পৌঁছালে বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এটি দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এ ধরনের অভ্যন্তরীণ সংঘাত নির্বাচনি পরিবেশকে আরও জটিল করে তুলছে বলে স্থানীয়রা মনে করছেন।নির্বাচনি প্রথম দিনেই শুরু হওয়া সংঘর্ষকে নানা ধরনের মন্তব্য করেছেন এলাকা বাসি।