• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩০ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান : কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ বাবুল মিয়া (২৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবুল মিয়া হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মৃত মীর কাশিমের ছেলে।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল উনচিপ্রাং বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের তথ্যমতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় করা মামলায় আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd