• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধনে উদযাপিত হলো কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবির অভিযানে ৭২ লিটার চোলাই মদসহ আটক ১, সিএনজি জব্দ টেকনাফে বিজিবি টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: নতুন পল্লান পাড়ার ৩ যুবক আটক কক্সবাজারে শাহ আলম হত্যা মামলার ২ নম্বর আসামি ‘ক্যামেরাম্যান মামুন’ গ্রেপ্তার কক্সবাজারে ইয়াবাসহ মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ, খুরুলিয়ায় আটক ২ ককটেল-আতংক ছড়িয়ে লাভ নেই, ১৭ বছরের অভিজ্ঞতাই আমাদের শক্তি: কানন বড়ুয়া বিশাল রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মিয়ানমারের অনুমতি না পেয়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি কারি ফেনীর চারজনকে অপহরণ: টেকনাফ থেকে দুই চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি গ্রেপ্তার, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান

ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ

আলা উদ্দিন, ঈদগাঁ / ৫২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘এসকে ফাউন্ডেশন’-এর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে।

বিশেষ করে নারীদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা করে আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিনিধিকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ৮নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসকে ফাউন্ডেশনের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি পরিষদের নজরে আসার পর অর্থ সংগ্রহের বৈধতা, অনুমোদন ও সংগৃহীত অর্থের হিসাব নিয়ে প্রশ্ন দেখা দেয়।

এ পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম এসকে ফাউন্ডেশনের ম্যানেজার শাহেনা আকতার লাকীকে কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে পাঁচটি বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এগুলো হলো—এসকে ফাউন্ডেশনের ইউনিয়ন শাখা পরিচালনার বৈধ অনুমোদন ও নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র, জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা সংগ্রহের অনুমোদন ও উদ্দেশ্য, এ পর্যন্ত কতজনের কাছ থেকে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব, সংগৃহীত অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করা হবে এবং অর্থ সংগ্রহের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের রসিদ ও প্রয়োজনীয় প্রমাণপত্র দেওয়া হয়েছে কি না।

নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়গুলোর সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে।

এ ছাড়া বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বৈধতা, অনুমোদন এবং অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd