• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধনে উদযাপিত হলো কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ২৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পেশাগত অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন ২০২৬।

​বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার শহরের সাইমা ওসান সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সংগঠনের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. এম. ফরিদুল আলম শাহীন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ব্যুরোপ্রধান আব্দুল কুদ্দুস রানা, দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম এবং শিক্ষাবিদ ক্য থিং অং।

পাহাড় ও সমুদ্রবেষ্টিত কক্সবাজারের সৎ ও সাহসী সংবাদকর্মীদের একই ছাতার নিচে এনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার এই আয়োজনে অংশ নেওয়া সকলে প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd