• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

রামু প্রতিনিধি। / ৩৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রামু (কক্সবাজার) প্রতিনিধি:

আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার রামু উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামু উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​বুধবার (১১ নভেম্বর) সকাল ১১:৩০ টায় রামু উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং নানা ধরনের নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ও গণতন্ত্র সুরক্ষায় তাদের এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে। নেতাকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, দেশের শান্তি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

​উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd