• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

টেকনাফে বিজিবি টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: নতুন পল্লান পাড়ার ৩ যুবক আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্পেশাল টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। হামলায় টহল দলের ব্যবহৃত একটি পিকআপের তিনটি গ্লাসও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালন করছিল বিজিবির এক প্লাটুন স্পেশাল টহল দল। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে টহল দলের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

হামলায় বিজিবির একজন সদস্য আহত হন। পাশাপাশি টহল দলের ব্যবহৃত পিকআপের পেছনের দরজাসহ মোট তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়া গ্রামের ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।

বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াদিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd