• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

কক্সবাজারে ইয়াবাসহ মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ, খুরুলিয়ায় আটক ২

নিজস্ব প্রতিবেদক / ৭১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া বাজার এলাকায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৩টায় সিপিএসসির একটি অভিযানিক দল সদর মডেল থানাধীন খুরুলিয়া বাজার এলাকায় টহল দেয়। পরে ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মনু মেম্বার বাড়ির সামনে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহভাজন যাত্রী ও যানবাহনে তল্লাশি চালানোর সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রামুর চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে শফিউল আলম (৩০) এবং রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার মৃত হোসেনের ছেলে মো. ইসলাম (৪০)।
অভিযানে ইয়াবার পাশাপাশি দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন, একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আটক দুজনকে উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd