• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

উখিয়ায় ৭২ ক্যান বিয়ারসহ পাচারকারী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিনিয়র রিপোর্টার ” কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনি বাসে তল্লাশি চালিয়ে ৭২ ক্যান বিয়ারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি হলেন কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিরপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনি বাস শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। এ সময় এক যাত্রীর কাছে থাকা ব্যাগে তল্লাশি করে ৭২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে ওই যাত্রী দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
বিজিবির জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানান, তিনি কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। পরে মিনি বাসটিতে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে।
আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd