• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের কেরুনতলীতে অটোরিকশাসহ মাদক কারবারি আটক, বিপুল আইস ও ইয়াবা উদ্ধার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: পরিত্যক্ত এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল তিন চোরাকারবারি অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

উখিয়া প্রতিনিধি। / ১৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

উখিয়া (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে দায়িত্ব পালনকালে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-৩-এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত ফারহানা হক ঢাকার উত্তরার বাসিন্দা এবং আইওএম-এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
​পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শন করছিলেন ফারহানা হক। পরিদর্শনের একপর্যায়ে অসাবধানতাবশত তার ওড়না ও মাথার চুল একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
​উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জেনারেটর পরিচালনায় নিরাপত্তা সংক্রান্ত কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd