• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
২০ টাকা চুরির অভিযোগে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতন: চকরিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ১০ হাজার ইয়াবাসহ উখিয়াতে রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারে এপিপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা চকরিয়ায় ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজসহ ৩ জন আটক বাইশফাঁড়ীতে ১ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু সমুদ্রে দস্যু দমনে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হলো নতুন ৫ বিষয়, মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

২০ টাকা চুরির অভিযোগে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতন: চকরিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি। / ২১ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ২০ টাকা চুরির অপবাদে তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর, মাথার চুল কেটে দেওয়া এবং অবরুদ্ধ রেখে নির্যাতনের অভিযোগে আরিফ উল্লাহ (২৩) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

​চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চিরিংগা মাষ্টার পাড়াস্থ মাদ্রাসাটিতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আরিফ উল্লাহ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জুম্মা পাড়ার বাসিন্দা শহিদুল্লার ছেলে।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাত্র ২০ টাকা চুরির অভিযোগ তুলে শিশুটির ওপর অমানবিক নির্যাতন চালান শিক্ষক আরিফ উল্লাহ। তিনি শিশুটিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করেন। একপর্যায়ে গলা চেপে ধরে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি শিশুটির মাথার চুল কেটে দেন এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

​পরবর্তীতে খবর পেয়ে শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর কক্সবাজারের পুলিশ সুপারের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

​চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চকরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd