• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১০ হাজার ইয়াবাসহ উখিয়াতে রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারে এপিপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা চকরিয়ায় ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজসহ ৩ জন আটক বাইশফাঁড়ীতে ১ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু সমুদ্রে দস্যু দমনে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হলো নতুন ৫ বিষয়, মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফের জীম্বংখালীতে ৬৪ বিজিবির অভিযান: ১ লাখ ইয়াবাসহ মাদকারবারি আটক

১০ হাজার ইয়াবাসহ উখিয়াতে রোহিঙ্গা যুবক আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সিনিয়র রিপোর্টার কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উখিয়ার বালুখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী সোহেলের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, সীমান্তের বিএসপি পোস্ট সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক সেলিম উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-এ-২ এলাকার ফরিদ আলমের ছেলে।
পরে তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd