• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ শ্রেণিকক্ষে হাতাহাতিতে রামু খিজারী স্কুলের দুই শিক্ষক: কারণ নিয়ে ধোঁয়াশা, ক্ষোভ অভিভাবকদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার ক্যাম্প-১১-এর এফডিএমএন সদস্য হাসিনা ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতন: চকরিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ১০ হাজার ইয়াবাসহ উখিয়াতে রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারে এপিপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা চকরিয়ায় ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজসহ ৩ জন আটক বাইশফাঁড়ীতে ১ লাখ ইয়াবা উদ্ধার

ক্যাম্প-১১-এর এফডিএমএন সদস্য হাসিনা ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিনিয়র রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ হাসিনা বেগম (২৭) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
আটক হাসিনা বেগম কক্সবাজারের এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক-বি এলাকার বাসিন্দা। তিনি হোসেন আহমেদের স্ত্রী।
৩৪ বিজিবি সূত্র জানায়, সোনাপাড়া বাজার থেকে পায়ে হেঁটে রেজুখাল চেকপোস্ট অতিক্রম করার সময় হাসিনা বেগমকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছে থাকা কালো পলিথিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক এফডিএমএন সদস্যকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য জব্দ মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd