• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ রংগীখালীর সিএনজিচালক সোলতান আটক টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাজিরপাড়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ কুতুপালং থেকে কানাইঘাট সীমান্ত: ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২ ঢাকায় র‍্যাবের অভিযানে উখিয়া ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার উৎপাদনের আগেই বিক্রি হচ্ছে পাউরুটি-কেক: ঈদগাঁওয়ে ‘দি বেকার্স’-এর কাণ্ড ঈদগাঁওয়ে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকের কারণে বাড়ছে চুরি-ডাকাতি ও অপহরণ ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শুরু হচ্ছে এআই নজরদারি, উদ্বোধন মঙ্গলবার ঘুমধুমে‌ ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ায় অস্ত্রসহ আটক ২

ঘুমধুমে‌ ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে বিজিবির অভিযানে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি স্পেশাল টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর রামুর দিকনির্দেশনায় ৩৪ বিজিবি সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd