• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ৩৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জাওয়ান উদ্দিন,ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ সময় তিনি বলেন, ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের আদলে ইসলামাবাদ রেলস্টেশনেও দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (সিআরবি, চট্টগ্রাম) মো. সুবক্তগীন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, ইসলামাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আবদুল কাইয়ুম, আতিকুর রহমান, ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক, বিএনপি নেতা জানে আলম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নোমানসহ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রেলওয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে স্টেশন মাস্টারদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্টেশনে রাত্রীকালীন পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২ জুন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসলামাবাদ রেলস্টেশনের অপারেশনাল কার্যক্রম ও ট্রেনের যাত্রাবিরতি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে স্টেশনকেন্দ্রিক এলাকার লাখো মানুষের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়। পরে জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু, লোকাল ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহাল এবং ঢাকা–কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানান।

দীর্ঘ দুই মাস ধরে প্ল্যাটফর্মে ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তবে ১ আগস্ট থেকে ইসলামাবাদ রেলস্টেশনের প্ল্যাটফর্মে পুনরায় ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় যাত্রীরা নিরাপদে ওঠানামার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd