• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

বিশেষ প্রতিনিধি / ৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ছেনছড়ি চাকমা ও তঞ্চঙ্গ্যাঁ পাড়ায় এক অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বন বিভাগের উপস্থিতিতে একটি সশস্ত্র দল একটি বৌদ্ধ বিহার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়েকটি বসতবাড়িতে এই হামলা ও ভাঙচুর চালায় বলে ভুক্তভোগীদের দাবি।
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় পূর্বঘোষিত কোনো প্রশাসনিক নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনের উপস্থিতিতে ‘নূরুল হক বাহিনী’ নামের একটি স্থানীয় দল পাহাড়ে বসবাসরত চাকমা ও তঞ্চঙ্গ্যাঁ সম্প্রদায়ের ওপর চড়াও হয়। হামলাকারীরা বৌদ্ধ বিহারের ভেতরে প্রবেশ করে বুদ্ধমূর্তি ভাঙচুর, বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
​কোনো আইনি বা প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে আচমকা এ ধরনের উচ্ছেদ অভিযানে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের নিরাপত্তা এখন মারাত্মক হুমকিতে পড়েছে। এই ঘটনায় পুরো ছেনছড়ি এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—কোনো সরকারি আইনি প্রক্রিয়ার ভিত্তিতে এই অভিযান চালানো হলো? নাকি আঞ্চলিক সম্প্রীতি বিনষ্ট করে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে?
​উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। সেই সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd