• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার

ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ

আলা উদ্দিন, ঈদগাঁ / ১২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আলা উদিদন, ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বোট মাঝিদের একটি প্রতিনিধি দল কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে বোট মাঝিরা ইসলামপুর এলাকার শ্রমিকদের কাছ থেকে বিভিন্নভাবে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি শ্রমিকদের কাছ থেকে নানা কৌশলে অর্থ আদায় করে আসছে, যা শ্রমজীবী মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন এবং এ ধরনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর শ্রমিক বোট মাঝি সমিতির সভাপতি নুরুল আমিন, ইসমাইল, আমিন, আবছার, নুরুল হুদা, মোরশেদ, সেলিম, আলতাজ, নুরুল আলম, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন, জব্বার, আজিম মাঝিসহ এলাকার বিপুল সংখ্যক বোট মাঝি ও শ্রমিক প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd