• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ, একটি যাত্রীবাহী বাস জব্দ এবং দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় নিয়মিত যানবাহন তল্লাশির সময় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় কে-৯ ডগ মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরে বাসটি নিবিড়ভাবে তল্লাশি করে চালকের আসনের সামনে স্টিয়ারিংয়ের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০ লিটার এবং বাসের পেছনের আসনের নিচে রাখা আরও ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসচালক মো. রফিক (৩২) ও বাসের হেলপার মো. জুয়েলকে (২২) আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দ করা চোলাই মদ ও বাসের আনুমানিক মোট মূল্য ৩০ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
আটক দুই আসামি এবং জব্দ করা আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd