• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

বাংলাদেশীদের কর্মসংস্থান ও মানবিক সহায়তায় সৌদি প্রবাসীদের পাশে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

কক্সবাজার প্রতিনিধি। / ৯২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: আব্দুল আল নোমান কক্সবাজার

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সংকটে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম”। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো সৌদি আরবে অবস্থানরত অসহায়, ভুক্তভোগী ও সমস্যাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের আইনগত, সামাজিক এবং মানবিক সহায়তা নিশ্চিত করা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবে কর্মরত অনেক বাংলাদেশি প্রবাসী চাকরি হারানো, বেতন বকেয়া, ইকামা জটিলতা, কর্মস্থলে নির্যাতন, চিকিৎসা সংকট কিংবা দেশে প্রত্যাবর্তনসংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হন। এসব পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এছাড়াও কর্মহীন প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ, দক্ষতা উন্নয়নে উৎসাহ প্রদান এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংগঠনটির বিশ্বাস, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

সংগঠনটির পরিচালক মো. সেলিম রানা, যিনি একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তিনি একই সঙ্গে সৌদি আরব দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের যেকোনো সমস্যা সমাধানে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, কোনো প্রবাসী যেন বিপদের সময় নিজেকে একা মনে না করেন।”

তিনি আরও বলেন, “সৌদি আরবে অবস্থানরত সকল ভুক্তভোগী প্রবাসীর অধিকার রক্ষা, সমস্যা সমাধান এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। মানবিক সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রবাসীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি শক্তিশালী সহায়তা নেটওয়ার্ক গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd