দিদারুল আলম জিসান: কক্সবাজার
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ হতে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাডার কন্টাক্টের মাধ্যমে একটি বোটকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করা হয়। অতঃপর উক্ত বোটের পাশে গমন করে জানা যায় ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে বোটটি গত ১৮ মে ২০২৬ লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল হতে মৎস্য আহরণের নিমিত্তে সমুদ্রে গমন করে। পরবর্তীতে, ইঞ্জিন বিকল হয়ে গত ৩ দিন যাবৎ বোটটি কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। অতঃপর কোস্ট গার্ড জাহাজ কর্তৃক উক্ত বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
উদ্ধারকৃত বোট ও জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।