• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

কক্সবাজারের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টিটিএন’-এর নাম ভাঙিয়ে ভুয়া পেইজের ছড়াছড়ি: চলছে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

​কক্সবাজারের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘টিটিএন’ (TTN)-এর ব্যাপক জনপ্রিয়তাকে পুঁজি করে মাঠে নেমেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। মূলধারার এই সংবাদমাধ্যমের নামের সাথে মিল রেখে যত্রতত্র ভুয়া ফেসবুক পেইজ খুলে অপসাংবাদিকতা ও ভুয়া সংবাদ বাণিজ্যে লিপ্ত হয়েছে একটি অসাধু মহল। বিষয়টি নিয়ে পুরো কক্সবাজার জুড়ে এখন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘টিটিএন’-এর নাম ব্যবহার করে বেশ কিছু ভুয়া পেইজের অস্তিত্ব পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, এর মধ্যে “Therritorilteknafnews.com” নামের একটি পেইজ খুলে চক্রটি সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে।

চক্রটি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।
ভয় দেখিয়ে বা নিউজ প্রকাশের নাম করে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

সাধারণ পাঠকরা বিভ্রান্ত হয়ে এই ভুয়া পেইজগুলোকেই মূল ‘টিটিএন’ ভেবে ভুল করছেন, যার ফলে স্বনামধন্য এই সংবাদমাধ্যমটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
​কক্সবাজারের সচেতন মহল মনে করছেন, এমন ভুয়া পেইজের কারণে একদিকে যেমন মূলধারার সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষও চরমভাবে প্রতারণার শিকার হচ্ছেন। চক্রটি সংবাদের নামে মূলত ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির একটি অবৈধ বাণিজ্য গড়ে তুলেছে।

এ বিষয়ে মূলধারার গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা এই প্রতারক চক্রটিকে দ্রুত শনাক্ত করে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় আনার জন্য সাইবার ক্রাইম ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সাধারণ পাঠকদেরও ফেসবুকে ‘টিটিএন’-এর ভুয়া পেইজগুলো এড়িয়ে চলার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd