
রামু (কক্সবাজার), ২৮ ফেব্রুয়ারি ২০২৬: কক্সবাজারের রামু উপজেলার ৫ নং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোবারক হোসেন বাগ্গুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি ও ফাঁসানোর চেষ্টা চলছে বলে স্থানীয়দের পক্ষ থেকে গুরুতর অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, ফতেখাঁরকুল যুবদলের নেতা তারেক উদ্দিন রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মেম্বার মোবারক হোসেন বাগ্গুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মোবারক হোসেন বাগ্গু দীর্ঘদিন ধরে ওয়ার্ডের উন্নয়ন কাজে নিবেদিত এবং জনপ্রিয় একজন জনপ্রতিনিধি। তিনি বলেন, “মেম্বার সাহেব এলাকার রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ সাধারণ মানুষের সেবায় সবসময় সক্রিয়। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা সম্পূর্ণ অন্যায় ও অবিচার। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত চাই।”
এ বিষয়ে মোবারক হোসেন বাগ্গুর সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমি শুধু জনগণের সেবা করে যাচ্ছি। কেউ কেউ মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। কিন্তু সত্যের ওপর আমার আস্থা আছে। সত্যের জয় হবেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে আইনি পথে যাব।”
এলাকাবাসী আরও জানান, এ ধরনের মিথ্যা অভিযোগ ও হয়রানির কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করতে নিরুৎসাহিত হবেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
স্থানীয়রা আশা করছেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।