• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

এমপি আলমগীর ফরিদের বহরের গাড়ির চাপায় শিশু নিহত, চকরিয়ায় চাঞ্চল্য

চকরিয়া প্রতিনিধি। / ১৭৮ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬


কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরে থাকা একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২২/০২/২৬ ইং বদরখালী এলাকায় এমপি আলমগীর ফরিদের  গাড়ি বহরের একটি গাড়ি ( জিপ যান) রাস্তায় খেলতে থাকা এক শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। সে শিশু বদরখালীর বলে জানা গেছে।

এ ঘটনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং কনভয়ের গাড়িগুলোকে ঘিরে ধরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানা যায়।
এমপি আলমগীর ফরিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দাবি করছেন,  গাড়িগুলো অত্যধিক গতিতে চলছিল এবং সতর্কতা অবলম্বন করা হয়নি।
এ ধরনের ঘটনায় শিশু নিহত হওয়ায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে। আরও বিস্তারিত খবর পাওয়া গেলে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd