• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবক নিহত ও গাছে ঝুলিয়ে আগুনে পুড়ালো

Reporter Name / ৩৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত তৌহিদী জনতার গণপিটুনিতে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া সংলগ্ন পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায়। নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম রবি চন্দ্র দাশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে একপর্যায়ে দিপুর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত কারখানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে তৌহিদী জনতার মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ তৌহিদী জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত তৌহিদী জনতা মরদেহটি স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দিতে মরদেহে আঘাত করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ তৌহিদী জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে সেখানে আবারও আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd