মধ্য রাতে সংবাদ সম্মেলন করে দোয়া চাইছেন চিকিৎসক ও বিএনপির নেতা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেছেন, সবাই যেন দেশনেত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া চায়। আল্লাহর রহমত ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসায় তিনি (খালেদা জিয়া) যদি এই সংকটটা উতরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু পাবো বলে তিনি জানান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা জানান ডা. জাহিদ।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। তারেক রহমান তার মায়ের শয্যাপাশে অনেক সময় অতিবাহিত করেন।