• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার বিজিবি’র অভিযানে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক ঈদগাঁওয়ে শিশু নির্যাতন ও বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত জ্বালানি তেলের দাম আবার বাড়ল চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের ৫ বছরের রায়হান, সহায়তার হাত বাড়ানোর অনুরোধ,(০১৮১৩১৬২৩৩৯) আব্দু রহিম

কক্সবাজার বিজিবি’র অভিযানে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ ঘুমধুম বিওপির টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন আসামী গ্রেপ্তার করেছে।

গতকাল ০১ জুন আনুমানিক সাড়ে ৯ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার ৩২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে নুরুল ইসলাম(২২), পিতা- মৃত রমজান আলী, গ্রাম- বালুখালী হিন্দুপাড়া, পোস্ট- বালুখালী, থানা- উখিয়া এবং জেলা-কক্সবাজার’কে তল্লাশী করে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, আটককৃত আসামীকে বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd