• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার: সাগরে গোসলে নেমে ২ জনের মৃত্যু মরিচ্যা চেকপোস্টে ট্রাকের চেচিস থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ মেরিন ড্রাইভে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ: সাতকানিয়ার বাইক চালক নিহত টেকনাফের কেরুনতলীতে অটোরিকশাসহ মাদক কারবারি আটক, বিপুল আইস ও ইয়াবা উদ্ধার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: পরিত্যক্ত এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল তিন চোরাকারবারি অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

মেরিন ড্রাইভে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ: সাতকানিয়ার বাইক চালক নিহত

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

টেকনাফ প্রতিনিধি (মিসবাহ উল্লাহ):
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া গতির কারণে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী মাদারবুনিয়া উপকূলীয় এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
​নিহত তরুণের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় বলে নিশ্চিত করেছে উখিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
​স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টেকনাফগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের বাইরে ছিটকে পড়ে এবং গুরুতর রক্তাক্ত হয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
​খবর পেয়ে উখিয়া ও টেকনাফ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
​উখিয়া থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে খবর পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে মেরিন ড্রাইভ সড়কে নিয়মিত নজরদারি ও কার্যকর গতি নিয়ন্ত্রক ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। সড়কটিকে দুর্ঘটনা রোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd