দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের রামুতে একটি সন্দেহজনক ট্রাকে অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের একজন আসামিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকে কোনো অবৈধ মালামাল নেই বলে জানানো হলেও পরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।