• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা কলাতলীতে কোটি টাকার সরকারি জমি দখলের উৎসব, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন মুসলিম বন্ধুর জানাজাস্থলে ফুল হাতে দাঁড়িয়ে বৌদ্ধ তরুণ-খাগড়াছড়িতে দুই বন্ধুর আবেগঘন বিদায়ের গল্প উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা

সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা

নিউজ ডেস্ক। / ১৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দামে চরম নৈরাজ্য চালাচ্ছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র। বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) নির্ধারিত দামকে বুড়ো আঙুল দেখিয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে গ্রাহকদের কাছ থেকে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

​ভুক্তভোগীদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক সংকট নয়; বরং অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছে। সাধারণ গ্রাহকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। নিয়মিত বাজার তদারকি না থাকায় এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

​খুচরা বিক্রেতারা সরবরাহ ঘাটতির অজুহাত দেখালেও পরিবেশক (ডিলার) ও পাইকারি পর্যায়ে সিন্ডিকেটের কারসাজিই এই নৈরাজ্যের প্রধান কারণ বলে মনে করছেন সাধারণ মানুষ। দ্রুত বাজার মনিটরিং নিশ্চিত করে সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ ভোক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd