• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক: টেকনাফ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

চকরিয়ার কাছে হারের পর উখিয়ার ফুটবলার শেখ জামালের ক্ষোভ, নিম্নমানের বিদেশি খেলোয়াড় নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক:
চকরিয়ার কাছে উখিয়া দলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন ও ক্ষোভভরা বার্তা দিয়েছেন দলটির ফুটবলার শেখ জামাল। দলের ব্যর্থতার জন্য নিম্নমানের বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তি ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তহীনতাকে দায়ী করে তিনি সংশ্লিষ্টদের জবাবদিহিতা দাবি করেছেন।
​ম্যাচ পরবর্তী স্ট্যাটাসে শেখ জামাল মাঠের লড়াইয়ে দেশি ও বিদেশি খেলোয়াড়দের দায়বদ্ধতার বড় ফারাক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন:
​”দেশের খেলোয়াড়রা যেভাবে দল ও দেশের জন্য ঝুঁকি নিয়ে, সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করে—বিদেশি খেলোয়াড়দের অনেকের মধ্যে সেই দায়বদ্ধতা বা লড়াইয়ের মানসিকতা দেখা যায় না।”
​ভালো মানের খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকা সত্ত্বেও বারবার অকার্যকর খেলোয়াড় দলে নেওয়া নিয়ে তিনি সরাসরি ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তোলেন। জামাল লেখেন, ভালো মানের বিদেশি খেলোয়াড় আনার সুযোগ থাকা সত্ত্বেও কেন বারবার কমদামি ও নিম্নমানের খেলোয়াড় এনে দলকে দুর্বল করা হচ্ছে, তা বড় একটি প্রশ্ন।
​দলের অর্থ বরাদ্দের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, ভালো মানের বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত টাকা কোথায় যায় এবং কার স্বার্থে এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে—তা খতিয়ে দেখা জরুরি। নিম্নমানের বিদেশি খেলোয়াড়দের কারণে দলকে বারবার পরাজয়ের গ্লানি টানতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি এসব অপেশাদার সিদ্ধান্তের সুস্পষ্ট জবাবদিহিতা দাবি করেন।
​শেখ জামালের এই পোস্টটি প্রকাশের পরপরই স্থানীয় ফুটবলপ্রেমী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই খেলোয়াড়ের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে উখিয়া দলের দলবদল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd