• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার আবারও ৭-১! কুরাসাওকে ভাসিয়ে ব্রাজিলের ক্ষত মনে করিয়ে দিল জার্মানি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ পঞ্চম শিরোপার লক্ষ্যে আজ মাঠে নামছে জার্মানি, প্রতিপক্ষ কুরাসাও কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা, ২ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসামগ্রী উদ্ধার দোহাজারী থেকে ট্রেনে কক্সবাজার যাওয়া শিশু জাবেরুল নিখোঁজ ! জরুরি সন্ধান চাই: (যোগাযোগ: 01838995124, 01862833085) উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা

পঞ্চম শিরোপার লক্ষ্যে আজ মাঠে নামছে জার্মানি, প্রতিপক্ষ কুরাসাও

নিউজ ডেস্ক। / ২৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

একরাশ স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে আরও একটি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানি। ২০২৬ বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে আজ মাঠে নামছে ইউরোপের এই ‘পাওয়ার হাউজ’। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত ১১টায় (বাংলাদেশ সময়)। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ কুরাসাও।

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল জার্মানি। এখন পর্যন্ত চারবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছে তারা। এবার কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে সম্পূর্ণ নতুন উদ্যমে দল সাজিয়েছে জার্মানরা। তাদের মূল লক্ষ্য এবার পঞ্চম শিরোপা ঘরে তোলা।
​অন্যদিকে, কুরাসাওয়ের জন্য এই ম্যাচটি এক ঐতিহাসিক মুহূর্ত। এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। অভিষেক ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শক্তি ও অভিজ্ঞতায় জার্মানি ঢের এগিয়ে থাকলেও, কুরাসাওকে হালকাভাবে নিতে নারাজ নাগেলসম্যানের শিষ্যরা।
​নড়বড়ে অতীত ভুলে টুর্নামেন্টে শুভসূচনা করতে মরিয়া জার্মানি। এখন দেখার বিষয়, ফেভারিট জার্মানি প্রত্যাশিত জয় দিয়ে মিশন শুরু করে নাকি প্রথমবার বিশ্বমঞ্চে আসা কুরাসাও কোনো চমক দেখায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd