• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা, ২ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসামগ্রী উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিয়ার, সামুরাই ব্যাটন ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে অভিযানের সময় কথিত মাদক কারবারি মো. ফয়সাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, রহমতের বিল এলাকার বাসিন্দা কথিত ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে মাদক ও অস্ত্র মজুদের তথ্য পেয়ে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ফয়সাল কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ঘরের বিভিন্ন স্থান থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪ বোতল বিয়ার, ২টি সামুরাই ব্যাটন, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক মাদক কারবারি মো. ফয়সালকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে আসছে। এবারের অভিযানও সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান তৎপরতার অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd