• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক

মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা প্রদর্শন, ফুটবল ভক্তদের উন্মাদনা

নিউজ ডেস্ক। / ১৬১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মাগুরা:
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়ামোদী জেলা মাগুরায় ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১০ জুন) মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে।
​সকাল ১০টার দিকে মাগুরা শহরতলীর নিশ্চিন্তপুর স্কুল মাঠে রীতিমতো উৎসবমুখর পরিবেশে এই বিশাল পতাকাটি প্রদর্শন করা হয়।

স্থানীয় জার্মানি ফুটবল দলের সমর্থক ও যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে সকাল থেকেই নিশ্চিন্তপুর স্কুল মাঠে জড়ো হতে থাকেন হাজারো ফুটবলপ্রেমী। পরে বাদ্যযন্ত্র, ঢাক-ঢোল বাজিয়ে ও আনন্দ মিছিলের মাধ্যমে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই পতাকাটি প্রদর্শন করা হয়। এ সময় ভক্ত-সমর্থকদের উল্লাস ও ফুটবল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
​আয়োজকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং ফুটবল বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ব্যতিক্রমী প্রয়াস। দীর্ঘ এই পতাকাটি দেখতে মাগুরা শহর ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য উৎসুক জনতা ভিড় জমান। পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd