দিদারুল আলম জিসান: কক্সবাজার
গ্রেফতারকৃত আসামীগণ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন এর ছেলে মোঃ ইউনুছ (৪৫) এবং ছোট হাবিবপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার এর ছেলে মোঃ সালামত উল্লাহ (২৬)।
১২ জুন আনুমানিক দুপুর ০২ টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেক্টর (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেক্টর কর্তৃক প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতর থেকে অভিনব কায়দায় লুকানো ০৪ কাট যা গণনা করে ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক করা হয় প্রাইভেটকার চালক মোঃ ইউনুছ (৪৫), পিতাঃ মোহাম্মদ হোসেন, গ্রামঃ দক্ষিণ জালিয়াপাড়া এবং ইয়াবা পাচারকারী মোঃ সালামত উল্লাহ (২৬), পিতাঃ আব্দুস সাত্তার, গ্রামঃ ছোট হাবিবপাড়া, উভয়ের পোস্টঃ টেকনাফ, থানাঃ টেকনাফ ও জেলাঃ কক্সবাজারকে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার, বাংলাদেশী নগদ টাকা এবং ০৫টি মোবাইল ফোন। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।