• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা অলিয়াবাদ দোয়েল কার গাড়ি সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবার ইয়াবাসহ আটক ইতিহাসে প্রথমবার: ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ১৩টি মুসলিম দেশ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১ আইনি জটিলতার ভয়? নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অংশ নেওয়া আটকানোর উদ্যোগ বাদ দিল কমিশন কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা

কক্সবাজার প্রতিনিধি। / ২৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

​কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন সাবমেরিন ক্যাবল স্টেশন এলাকা থেকে মুজিবুর রহমান (৩৫) নামে এক থাইগ্লাস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ দোকানের ভেতর তারের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
​নিহত মুজিবুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা এবং তিনি ওই থাইগ্লাস দোকানটির মালিক ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত তিনটার দিকে পার্শ্ববর্তী এক দোকানদার মুজিবুরকে তার দোকানের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

​স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, ঘটনার দিন বিকেলে এক নারীর সাথে মুজিবুরের তীব্র বাকবিতণ্ডা হতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ওই নারীর সাথে মুজিবুরের পরকীয়ার সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে বড় অঙ্কের টাকার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।
​আরেকজন স্থানীয় ব্যবসায়ী জানান, সকালে মুজিবুর তার দোকানে মালামাল কিনতে এসেছিলেন। সে সময় তাকে প্রচণ্ড হতাশাগ্রস্ত ও চিন্তিত দেখাচ্ছিল।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিক আলামত ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, পরকীয়া ও মানসিক হতাশার জেরে মুজিবুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
​নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd