• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা অলিয়াবাদ দোয়েল কার গাড়ি সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবার ইয়াবাসহ আটক ইতিহাসে প্রথমবার: ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ১৩টি মুসলিম দেশ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১ আইনি জটিলতার ভয়? নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অংশ নেওয়া আটকানোর উদ্যোগ বাদ দিল কমিশন কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

রামু প্রতিনিধি। / ৩৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

​রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে টুম্পা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
​নিহত টুম্পা আক্তারের স্বামী আব্দুল হক পেশায় একজন স্থানীয় মাদ্রাসা শিক্ষক এবং হোমিওপ্যাথি চিকিৎসক।

স্থানী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ইতিমধ্যেই নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এটি আসলেই আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।
​রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
​তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd