• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেল। শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে।

নিউজ ডেস্ক। / ১০৮ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

ঢাকা :

থানা হেফাজতে ‘ডোনাল্ড ট্রাম্প’

বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। ‘ডোনাল্ড ট্রাম্প’ থানায় রয়েছে— এমন খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ।

বুধবার (২৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ওসি রুহুল কুদ্দুছ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার রসুলপুরের ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরন (২৭) ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে নেন। এতদিন মহিষটি ওই ফার্মেই লালন-পালন করা হচ্ছিল। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনে ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রসঙ্গে কথা বলেন। এরপর মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে দুপুরের দিকে জিনজিরার রসুলপুর এলাকা থেকে পুলিশ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, গত ২৫ মে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে মহিষটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এর ক্রেতা ফরিদুজ্জামান স্বরন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd