• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার আবারও ৭-১! কুরাসাওকে ভাসিয়ে ব্রাজিলের ক্ষত মনে করিয়ে দিল জার্মানি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ পঞ্চম শিরোপার লক্ষ্যে আজ মাঠে নামছে জার্মানি, প্রতিপক্ষ কুরাসাও কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা, ২ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসামগ্রী উদ্ধার দোহাজারী থেকে ট্রেনে কক্সবাজার যাওয়া শিশু জাবেরুল নিখোঁজ ! জরুরি সন্ধান চাই: (যোগাযোগ: 01838995124, 01862833085) উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ২৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জাওয়ান উদ্দিন

দৈনিক প্রতিদিনের কাগজ ও কক্সবাজার মডেল প্রেস ক্লাবের কক্সবাজার কার্যলয় পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও নিরাপত্তা বিশ্লেষক, ড. মোঃ আশরাফুর রহমান।

রবিবার (১৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কৃষি অফিস রোডস্থ আপন টাওয়ারের তৃতীয় তলায় প্রতিদিনের কাগজ ও কক্সবাজার মডেল প্রেস ক্লাবের কার্যলয় পরিদর্শন করেন।

পরিদর্শন কালে পুলিশের সিনিয়র এ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলার অবনতি, মাদক নির্মূল, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ববোধ, স্বচ্ছ জবাবদিহিতা, জনগুরুত্বপূর্ণ আলোচনা, সাংবাদিকদের পেশাগত সমস্যাসহ নানান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও কর্মদক্ষতার পরিচয়ে সাংবাদিকতাকে বহু কাজে ব্যবহার করার কথা বলেন পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।

এদিকে দীর্ঘ আলাপের পর বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকায় দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজারস্থ আঞ্চলিক অফিস এবং কক্সবাজার মডেল প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে পৃথক সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক প্রতিদিনের কাগজের পক্ষে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান মনছুর আলম মুন্না। মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দ ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতি, ইমতিয়াজ মাহমুদ ইমন, মডেল প্রেস ক্লাবের সাঃ সম্পাদক ও প্রতিদিনের কাগজের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার, মনছুর আলম মুন্না, সাংবাদিক ও শিক্ষক, সিরাজুল ইসলাম আযাদ, মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক আবদুল আমিন ( আমিন) , সাংবাদিক নুরুল ইসলাম সুমন, সাংবাদিক নুর রাব্বি, সাংবাদিক আরফাত সিকদার, আবদুর রহমান হাশেমি, সাংবাদিক জামসেদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd