• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের কেরুনতলীতে অটোরিকশাসহ মাদক কারবারি আটক, বিপুল আইস ও ইয়াবা উদ্ধার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: পরিত্যক্ত এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল তিন চোরাকারবারি অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন

চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি। / ১৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
​রোববার (২৩ আগস্ট) চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার একটি আবাসিক হোটেলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, মালুমঘাট এলাকার ওই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক হোটেলটিতে অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় দুই পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট অভিযোগে তাঁদের গ্রেফতার দেখানো হয়।
​চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd