• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক

রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি। / ২০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)-এর বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরিদ আলম (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।
​গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে রামুর মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৫, সিপিএসসির একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফরিদ আলম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার মৃত রশিদ আহম্মেদের ছেলে।
​র‍্যাব জানায়, গত ২৯ জুলাই কলাতলী এলাকা থেকে মোহাম্মদ জাবের (২৪) নামের এক যুবক নিখোঁজ হন। তদন্তে নেমে ১ আগস্ট মূল অভিযুক্ত নেজামুল হক শয়নকে গ্রেফতার এবং অপহৃত জাবেরকে জীবিত উদ্ধার করা হয়।
​পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। সেই মামলার ২ নম্বর আসামি ফরিদ আলমকে শনাক্ত করে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd