• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

পার্বত্য বান্দরবানের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উসিংনু মার্মা (৩৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।
রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ওয়াই জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া উসিংনু মার্মা বান্দরবান সদর থানার লুলাইন হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা রে অং মার্মার ছেলে।
র‍্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় বিচার শেষে আদালত উসিংনু মার্মাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং পৃথকভাবে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডেরও আদেশ দেন আদালত।
রায় ঘোষণার পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উসিংনু মার্মাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd