• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪

ঈদগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, শুকনো খাদ্য ও হাইজিন কিট বিতরণ

আলা উদ্দিন, ঈদগাঁ / ২৪৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আলা উদ্দিন, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, নগদ অর্থের চেক, শুকনো খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঈদগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ উপজেলা বিএনপি, মহিলা দল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদগাঁও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নির্বাচিত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, শুকনো খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd