• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

রামু দ্বীপ শ্রীকুল গ্রামে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার: জরাজীর্ণ বাঁশের সাঁকোয় দুর্ভোগে এলাকাবাসী

রামু প্রতিনিধি। / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রামু, কক্সবাজার:   কক্সবাজারের রামু উপজেলার দ্বীপ শ্রীকুল গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের পথ এখন একটি জরাজীর্ণ ও নড়বড়ে বাঁশের সাঁকো। প্রতিদিন শত শত মানুষ এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। স্কুলগামী শিশু, বয়স্ক নাগরিক এবং গর্ভবতী নারীরাও এই সাঁকোর উপর নির্ভরশীল।

স্থানীয়রা জানান, বর্ষাকালে সাঁকোর অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। পিছলে পড়ে যাওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। অনেকে ইতোমধ্যে সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। জরুরি চিকিৎসার প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। যাতায়াত ব্যবস্থার এমন নাজুক অবস্থায় গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রামুর প্রাণকেন্দ্রের কাছাকাছি এমন একটি গ্রামে এখনও এই দুরবস্থা চলছে। আমরা কি সারাজীবন এভাবেই চলতে থাকব? কবে এই দুর্ভোগের অবসান হবে?”
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে একটি স্থায়ী ব্রিজ অথবা পাকা রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন, একটি স্থায়ী সমাধান হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শ্রীকুল গ্রামের বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd